বেনাপোলে অস্ত্র-গুলিসহ ব্যবসায়ী গ্রেফতার
আব্দুস সাত্তার মোড়ল (ইনসেটে) উদ্ধারকৃত অস্ত্র
যশোরের বেনাপোলে অস্ত্র-গুলিসহ আব্দুস সাত্তার মোড়ল (৫০) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে পোর্ট থানার বারোপোতা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুস সাত্তার ওই গ্রামের মৃত জাহান আলী মোড়লের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযানে যায় পুলিশ। এসময় আব্দুস সাত্তারকে আটক করে তার বাড়ির খড়ের গাদার মধ্য থেকে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ আটক করা হয়।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
মো. জামাল হোসেন/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ২ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৩ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৪ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক
- ৫ ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ