টেকনাফে ১১ মামলার আসামি গ্রেফতার
গ্রেফতার আতা উল্লাহ
কক্সবাজারের টেকনাফ থেকে হত্যা, ধর্ষণ ও মারামারিসহ ১১ মামলার আসামি আতা উল্লাহকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় মেরিনড্রাইভ সংলগ্ন ঝাউবন থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বাহারছড়া উত্তর শিলখালির মৃত মকবুল আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় আতা উল্লাহকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে টেকনাফ থানাসহ বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ ও মারামারির অভিযোগে ১১ মামলা রয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আতা উল্লাহকে আদালতে সোপর্দ করা হবে।
আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম