আবাসিক হোটেলে অভিযান, ম্যানেজারসহ আটক ২
আজিজুল শেখ (বাঁয়ে) ও রনি শেখ (ডানে)
ফরিদপুরে নিউ সততা নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ম্যানেজারসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
আটকরা হলেন, হোটেলের ম্যানেজার আজিজুল শেখ (৪৫) ও কর্মচারী রনি শেখ (৩২)।
ওসি রাকিবুল ইসলাম জানান, অভিযুক্তরা অবৈধভাবে টাকার বিনিময়ে আবাসিক হোটেলের রুম ভাড়া দিয়ে পতিতাবৃত্তির সুযোগ সৃষ্টি করে দেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় হস্তান্তর করা হয়।
এন কে বি নয়ন/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোলার বিচ্ছিন্ন চরে দু’পক্ষের দ্বন্দ্বে বিপাকে তরমুজ চাষিরা
- ২ ৪ গাড়ির সংঘর্ষ, ট্রাকে থাকা স্টিল বান্ডেল ছিটকে পথচারী নিহত
- ৩ কর্মস্থল খাগড়াছড়িতে, চিকিৎসা সেবা দেন টাঙ্গাইলের ক্লিনিকে ক্লিনিকে
- ৪ সংঘর্ষের জেরে দুই মাস ধরে দোকান বন্ধ শতাধিক ব্যবসায়ীর
- ৫ ১৫ মিটার দূরেই ব্রহ্মপুত্র, ভাঙন ঝুঁকিতে ১৫৭ কোটি টাকার লঞ্চ টার্মিনাল