উখিয়ায় ক্যাম্প থেকে পালানো আরও ১২৮ রোহিঙ্গা আটক
বিভিন্ন স্থান থেকে পালিয়ে আসা আটক রোহিঙ্গারা
কক্সবাজারের উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে আসা আরও ১২৮ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
বুধবার (৬ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।
এর আগে গত দুই দিনে উখিয়া ও টেকনাফ থেকে ১৮০ রোহিঙ্গাকে আটক করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, প্রশাসনের অনুমতি ছাড়া ক্যাম্পের বাইরে আসা রোহিঙ্গারা সস্তায় শ্রম বিক্রি করেন। তারা বিভিন্ন পরিবহনে চালক ও সহকারী হিসেবে কাজ করছে। কেউ কেউ বাসাবাড়িতে গিয়েও কাজ করার তথ্য আছে। এতে স্থানীয় শ্রমজীবীরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
এ বিষয়ে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজ্জা নয়ন বলেন, ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। অনুমতি ছাড়া ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের চলাচল বন্ধে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
সায়ীদ আলমগীর/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম