ব্রাহ্মণবাড়িয়ায় ৫শ` জনকে আসামি করে মামলা
ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার ত্রিমুখী সংঘর্ষে হাফেজ মাসুদুর রহমান (১৮) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যুর ঘটনায় অজ্ঞাত প্রায় ৫শ` জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে সদর মডেল থানায় মামলাটি দায়ের করা হলেও শনিবার দুপুরে সাংবাদিকদের বিষয়টি জানানো হয়।
ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার এম.এ মাসুদ মামলার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে জানান, মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় শুক্রবার রাতে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি শামছুল হক বাদী হয়ে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার রাতে পুলিশ, মাদ্রাসাছাত্র ও ব্যবসায়ীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে হাফেজ মাসুদুর রহমান আহত হন। এ ঘটনার পরদিন মঙ্গলবার ভোরে জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ২ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৩ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৪ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ
- ৫ স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর