ময়মনসিংহে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩
ময়মনসিংহের গৌরীপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় অন্তত আরো ১৫ জন আহত হন। শনিবার দুপুর সোয়া ১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শিবপুর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
গৌরীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার মোরশেদ জানান, ময়মনসিংহ থেকে শ্যামল ছায়া পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-০২-১৯৩) কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শিবপুর পশ্চিমপাড়ায় এলাকায় বাসটি পৌঁছালে বিপরীত দিক আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই নারীসহ তিনজন নিহত হন।
গৌরীপুর উপজেলার মুকুলীয়া গ্রামের ফজলুল হকের স্ত্রী ফাতেমা (২২) ও শরীফুলের পরিচয় পাওয়া গেছে। অন্য এক নারীর পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- রুবেল মিয়া (৩৩), স্বপন মিয়া (৩৬), আক্তার (২৩) তানিয়া (২২), আজিজুর রহামন (৪৫), আবু তাহের (৪৮), আব্দুর রাজ্জাক (৫০), আব্দুল আজিজ (৩৫), সোহেল মিয়া (২৫), ফজুলল করিম (৩৫), মাহমুদুল হাসান (২৪)।
আতাউল করিম খোকন/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ৩৬ ডিগ্রির ওপর তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ
- ২ সরকারি হাসপাতালের রেফারে রোগীদের পরীক্ষায় ছাড় দেবে ডায়াগনস্টিক সেন্টার
- ৩ প্রয়োজন ছাড়া নেওয়া যাবে না তেল, অ্যাপের মাধ্যমে বিতরণ শুরু
- ৪ বগুড়ায় হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু
- ৫ অবৈধভাবে পেট্রোল মজুত-বাড়তি দামে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা