বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (৯ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের স্থানীয় সড়কের তিনপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) লুৎফর রহমান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হোসেন জাগো নিউজকে জানান, শাজাহানপুরের মাদলা থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা গাবতলী উপজেলার বাগবাড়ীর দিকে যাচ্ছিল। পথে তিনপুকুর এলাকায় বিপরীতগামী (বাগবাড়ী থেকে মাদলাগামী) একটি মাটিবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী এক নারী নিহত হন। গুরুতর আহত হন শিশুসহ পাঁচজন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা লুৎফর রহমান জানান, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত দুজন নিহত হয়েছেন। আহতরা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
এমএএইচ/
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ২ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৩ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব
- ৪ কম শিক্ষিতদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে রাখার সুযোগ নেই
- ৫ চুয়াডাঙ্গায় হাত বাঁধা অবস্থায় নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার