নওগাঁয় ৫ প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা
নওগাঁয় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা
নওগাঁর পত্নীতলায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, পাম্পে পরিমাণে কম পেট্রল দেওয়া ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার মধুইল, চাঁদপুকুর ও মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জেলা জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হোসেন এ অভিযান চালান। তিনি বলেন, পত্নীতলা উপজেলার বিভিন্ন স্থানে বাজার তদারকি অভিযান চালানো হয়। এসময় মধুইল, চাঁদপুকুর ও মাহমুদপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অপরাধে তালুকদার সেমাইকে পাঁচ হাজার টাকা, মেসার্স ভাই ভাই সেমাইকে পাঁচ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের অপরাধে চাঁদপুর মিশনারি ডিসপেনসারিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া প্রতি ৫ লিটারে ৪০০ মিলি পেট্রল কম দেওয়ায় মধুইল ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা এবং হাজী ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানা তিনি। অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
আব্বাস আলী/এমআরআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু