আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার
আশুলিয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ও আশুলিয়া শাখার সাধারণ সম্পাাদক জিল্লুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। হরতাল ও অবরোধ চলাকালীন আশুলিয়ার বিভিন্ন স্থানে সংগঠিত নাশকতা মামলার আসামি ছিলেন তিনি।
শনিবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয়। তবে এ সম্পর্কে পুলিশ কঠোর গোপনীয়তা অবলম্বন করায় শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির জানান, হরতাল ও অবরোধের সময় আশুলিয়ার বিভিন্ন নাশকতার ঘটনায় নেতৃত্ব দিয়েছে জিল্লুর রহমান। কিন্তু এতদিন সে গাঁ ঢাকা দিয়ে থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
শনিবার ভোররাতে তাকে আটক করা হয়। আটকের পর তাকে নিয়ে বিভিন্ন স্থানে নাশকতার আলামত উদ্ধারে অভিযান চালানো হয় বলে দাবি করেন তিনি।
আল-মামুন/এসএইচএস/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নাটোরে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- ২ ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড
- ৩ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ৪ ঘুসের টাকাসহ নির্বাচন অফিস সহকারীকে ইউএনও’র কাছে নিয়ে গেলেন যুবক
- ৫ পাম্পে অ্যাপের মাধ্যমে দেওয়া হচ্ছে তেল, নেওয়া যাবে দিনে একবার