পটুয়াখালীর ব্যবসায়ী শিবু লাল দাস চালকসহ উদ্ধার
ফাইল ছবি
পটুয়াখালী শহরের অপহৃত ব্যবসায়ী শিবু লাল দাসকে তার গাড়িচালকসহ উদ্ধার করেছে পুলিশ। রাত পৌনে ১১টার দিকে শহরের এসপি কমপ্লেক্স শপিংমলের আন্ডারগ্রাউন্ড থেকে তাকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধারের পর শিবু লাল দাস ও তার গাড়িচালক মিরাজকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে অপহরণ ও উদ্ধারের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
এর আগে সোমবার রাতে গলাচিপা উপজেলা থেকে পটুয়াখালী শহরে ফেরার পথে তিনি অপহরণের শিকার হন। পরবর্তীতে তার পরিবারের কাছে ২০ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়।
এমএইচআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬