ছাদ থেকে পড়ে প্রাণ গেলো গৃহবধূর
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ছাদ থেকে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামে ওই ঘটনা ঘটে। ৪৫ বছর বয়সী শখের বানু মোক্তারপুর গ্রামের বাছের আলীর স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সন্ধ্যায় বাড়ির তৃতীয় তলার ছাদে শুকানো ভুট্টা তুলতে যান শখের বানু। এ সময় অসাবধানতাবসত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শখের বানু।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, শখের বানুর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু রাজশাহী নেওয়ার আগেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ওসি আরও জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।
সালাউদ্দীন কাজল/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার
- ২ ফরিদপুরে ফসলি জমি কেটে মাটি বিক্রি, জরিমানা
- ৩ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা
- ৪ নেত্রকোনায় চোরাচালানের ৩ মামলার আসামি স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার
- ৫ টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২