চুয়াডাঙ্গায় প্রাচীর চাপায় শিশুর মৃত্যু
ফাইল ছবি
চুয়াডাঙ্গার জীবননগরে খেলার সময় সীমানা প্রাচীর চাপায় রিফাত হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার উথলী গ্রামের বাজারপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত রিফাত হোসেন ওই গ্রামের সন্টু আলীর ছেলে। সে উথলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয় ইউপি সদস্য জহুরুল হক ঝন্টু জানান, সকালে রিফাতসহ ৬-৭ বন্ধু বাড়ির পাশে খেলছিল। এ সময় বাড়ির পাশের পুরাতন একটা সীমানা প্রাচীর ধসে রিফাতের মাথায় পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসার এক পর্যায়ে রিফাতের মৃত্যু হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক জানান, বিষয়টি শুনেছি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সালাউদ্দীন কাজল/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার
- ২ ফরিদপুরে ফসলি জমি কেটে মাটি বিক্রি, জরিমানা
- ৩ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা
- ৪ নেত্রকোনায় চোরাচালানের ৩ মামলার আসামি স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার
- ৫ টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২