চুয়াডাঙ্গায় গাছচাপায় নারী নিহত
লিচুগাছ ভেঙে ঘরের চালের ওপর পড়ে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঝড়ে গাছচাপায় মোমেনা খাতুন (৪০) নামের এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কুড়ুলগাছি গ্রামের ফিল্ড পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। মোমেনা খাতুন ওই গ্রামের আমিনুল হকের স্ত্রী।
স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়। ঝড়ের সময় মোমেনা খাতুন তার স্বামীকে নিয়ে টিনের তৈরি ঝুপড়ি ঘরে বসে ছিলেন। এক পর্যায়ে বাড়ির পাশের একটি লিচুগাছ ভেঙে ঘরের চালের ওপর পড়ে। এ সময় গাছসহ ঘরের চালের নিচে চাপা পড়েন মোমেনা খাতুন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সালাউদ্দীন কাজল/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার
- ২ ফরিদপুরে ফসলি জমি কেটে মাটি বিক্রি, জরিমানা
- ৩ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা
- ৪ নেত্রকোনায় চোরাচালানের ৩ মামলার আসামি স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার
- ৫ টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২