বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পটুয়াখালীতে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ইটবাড়ীয়া ইউনিয়নের ১নং ব্রিজ সংলগ্ন দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইউসুফ মৃধা (৫৭) দুর্গাপুর গ্রামের বাসিন্দা ইসমাইল মৃধার ছেলে। তার ১নং ব্রিজ বাজারে ওষুধের দোকান ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কে বা কারা ব্যবসায়ী ইউসুফ মৃধাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে রাস্তার পাশে ফেলে রেখে যায় তাকে। পরে মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায় পুলিশ।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিহত ইউসুফ মৃধার ১নং ব্রিজ বাজারে ওষুধের দোকান রয়েছে। বাড়ি ফেরার পথে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আব্দুস সালাম আরিফ/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬