কলাপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পৃথক জায়গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার নীলগঞ্জ ও টিয়াখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের বাসিন্দা মো. ইউসুফ মিয়ার মেয়ে ও টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের রাজিব সরদারের ছেলে তাসিন (৩)।
পুলিশ জানায়, তারা দুজনই বাড়ির সবার অগোচরে পুকুর পাড়ে গিয়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর ভাসমান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে তাদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জাগো নিউজকে বলেন, দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে খতিয়ে দেখবো।
আসাদুজ্জামান মিরাজ/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬