পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
পিরোজপুরের ইন্দুরকানিতে পুকুরে ডুবে মুরসালিন নামের তিন বছর ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার চাড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
মুরসালিন উপজেলার চাড়াখালী গ্রামের মিজানুর রহমান সিকদারের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে মুরসালিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এসময় স্থানীয় আতিক সরদার তাদের বাড়ির পেছনের পুকুরে গোসল করতে গেলে তিনি শিশুটিকে পানিতে ভাসতে দেখেন। পরে পরিবারের লোকজন ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. নুর উদ্দিন জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে শিশুর পরিবারের লোকজন কোনো অভিযোগ করেনি।
এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাগুরায় অভিযোগ বাক্স উদ্বোধন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
- ২ খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ৬ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ
- ৩ মা হারালেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা
- ৪ মন্ত্রী হয়ে রাজশাহী গিয়ে তিন ইচ্ছার কথা জানালেন মিনু
- ৫ সোমবার থেকে শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, ছেঁউড়িয়ায় বাড়ছে ভক্তদের ভিড়