তিতাসে ধানবোঝাই নৌকাডুবি, শ্রমিক নিখোঁজ
নৌকাডুবির খবরে ভিড় করেন স্থানীয়রা
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ধানবোঝাই নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ সময় পানিতে তলিয়ে বিল্লাল (২৭) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ বিল্লাল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়জোড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জাগো নিউজকে বলেন, সকালে চাপুইর থেকে ধানবোঝাই একটি নৌকা তিতাস নদী দিয়ে বাসুদেব ইউনিয়নের পাইকপাড়ায় যাচ্ছিল। নৌকাটিতে ধানের মালিক, দুজন ধান কাটার শ্রমিক ও মাঝি ছিল। চাপুইর এলাকায় কিছুদূর যাওয়ার পর নৌকাটি ডুবে যায়। এ সময় ধানের মালিক, একজন ধান কাটার শ্রমিক ও মাঝি সাঁতারে নদীর তীরে ওঠেন। তবে শ্রমিক বিল্লালের কোনো সন্ধান মেলেনি।
ওসি আরও বলেন, খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছে। নদীর এ জায়গাটিতে গভীরতা অনেক। তাই উদ্ধারে অভিযানে বেগ পেতে হচ্ছে। তাই কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল আসছে।
আবুল হাসনাত মো. রাফি/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৬২ হাজার টাকায় কেনা বিড়াল অসুস্থ, ফেরত নিতে আইনি নোটিশ
- ২ ভারত থেকে পাইপলাইনে ৫০০০ টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে
- ৩ ডাকাতির আধা ঘণ্টার মধ্যেই ১৯ গরুসহ ট্রাক উদ্ধার করলো পুলিশ
- ৪ উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলেন এমপি, খেলেন রোগীদের খাবার
- ৫ কবরস্থানে মাটি ভরাটেও ঘুস নিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা