সাঙ্গু নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার
বান্দরবানে সাঙ্গু নদী থেকে হ্লাচিয়াং মার্মা নামের মানসিক প্রতিবন্ধী এক কিশোরের (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে রোয়াংছড়ি উপজেলার তারাছা লেবুঝিরি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হ্লাচিয়াং মার্মা উপজেলার ২ নম্বর তারাছা ইউনিয়নের লেবুঝিরি পাড়ার উংগ্যাচিং মারমার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, হ্লাচিয়াং মার্মা প্রতিবন্ধী ছিল। সে পরিবারকে না জানিয়ে সোমবার পাড়ার নিকটবর্তী সাঙ্গু নদীতে গোসল করতে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। আজ দুপুরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নয়ন চক্রবর্তী/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি