পিরোজপুরে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ফাইল ছবি
পিরোজপুরের ইন্দুরকানিতে নারীর বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ইন্দুরকানী উপজেলার পাড়েরহাটের আবাসনের পাশের নদী ও খালের মোহনার চর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
মরদেহটি উদ্ধারে নেতৃত্ব দেয়া পরিদর্শক (তদন্ত) মো. শামীম হোসেন জানান, অর্ধগলিত অবস্থায় মরদেহটি বস্তা বন্দি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে গত ৪-৫ দিন আগে তাকে কোনো স্থানে হত্যার পর বস্তা বন্দি করে নদীতে ফেলে দেয়া হয়। মরদেহ বিবস্ত্র অবস্থায় ছিল। তার পরনে শুধু একটি পাজামা রয়েছে। বয়স আনুমানিক ৩৫-৪০ বছর হবে।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, সন্ধ্যায় পাড়েরহাট আবাসন এলাকার নদী ও খালের মোহনা সংলগ্ন চরে স্থানীয়রা বস্তা বন্দি মরদেহ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাগুরায় অভিযোগ বাক্স উদ্বোধন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
- ২ খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ৬ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ
- ৩ মা হারালেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা
- ৪ মন্ত্রী হয়ে রাজশাহী গিয়ে তিন ইচ্ছার কথা জানালেন মিনু
- ৫ সোমবার থেকে শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, ছেঁউড়িয়ায় বাড়ছে ভক্তদের ভিড়