টেকনাফে তরুণীর রহস্যজনক মৃত্যু
কক্সবাজারের টেকনাফ উপজেলার পাহাড়ি জনপদ হোয়াইক্যংয়ে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত সালমা আকতার (২১) ওই এলাকার কালা মিয়ার স্ত্রী।
সালমার শ্বশুর বাড়ির লোকজনের দাবি তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এদিকে নিহত সালমার পিতা কবির আহমদ জানান, তার মেয়েকে শ্বশুর বাড়ির লোকজন প্রায় সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। তারাই আমার সালমাকে মেরেছে।
অন্যদিকে, হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার মৃত্যুর রহস্য বেরিয়ে আসবে বলেও জানান তিনি।
সায়ীদ আলমগীর/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই দিনে একজন নিহত, আহত ৯০
- ২ হাসনাত আবদুল্লার আসনে ভোট বাতিল চান প্রতিদ্বন্দ্বী প্রার্থী
- ৩ ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর দায়িত্ব নিলেন তারেক রহমান
- ৪ ড. মোশাররফকে জামায়াতের পরাজিত প্রার্থীর ফুলেল শুভেচ্ছা
- ৫ দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করায় বিএনপির তিন নেতা আজীবন বহিষ্কার