পিরোজপুরে যুবলীগ নেতাসহ দুজন কারাগারে
প্রতীকী ছবি
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এম মতিউর রহমানের ওপর হামলা ও তার ব্যবহৃত সরকারি গাড়ি ভাঙচুর মামলার আসামি যুবলীগ নেতাসহ দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পল্লোবেশ্বর কুণ্ডু এ আদেশ দেন।
তারা হলেন- উপজেলা যুবলীগের সদস্য মো. সজীব হাওলাদার ও মো. মামুন তালুকদার। তারা আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন।
অ্যাডভোকেট এম মতিউর রহমান জানান, গত ১ মার্চ মো. সজীব হাওলাদার ও মো. মামুন তালুকদারসহ ৬-৭ জনকে অজ্ঞাত আসামি করে চাঁদাবাজির মামলা হয়। পরে আসামিরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। মেয়াদ শেষ হলে আসামিরা মঙ্গলবার পিরোজপুর আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাগুরায় অভিযোগ বাক্স উদ্বোধন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
- ২ খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ৬ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ
- ৩ মা হারালেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা
- ৪ মন্ত্রী হয়ে রাজশাহী গিয়ে তিন ইচ্ছার কথা জানালেন মিনু
- ৫ সোমবার থেকে শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, ছেঁউড়িয়ায় বাড়ছে ভক্তদের ভিড়