চালককে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই
ফাইল ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলাককে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বুধবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বামনকুড়ি গ্রাম থেকে মোজাম্মেল হক মিশু (৩১) নামের ওই চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বগুড়ার শিবগঞ্জ উপজেলার পাকুড়তলা গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি গোবিন্দগঞ্জ পৌর শহরের প্রধানপাড়ায় অটোরিকশা চালাতেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তসহ তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হয়েছে।
জাহিদ খন্দকার/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ২ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৩ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৪ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৫ উৎপাদন খরচের চেয়ে কমছে ডিমের দাম, রাজশাহীতে বন্ধ হচ্ছে ছোট খামার