পটুয়াখালীর বদরপুরে উদযাপিত হচ্ছে ঈদ
পটুয়াখালীর বদরপুরের দরবারে শরীফে রোববার (০১ মে) সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বদরপুর দরবার শরীফ মসজিদের ইমাম মাওলানা মো. শফিকুল আলম ঈদের নামাজে ইমামতি করেন।

বদরপুর দরবার শরীফের নাজমুছ সাদাত বলেন, আফগানিস্তানের ফারাহ, গজনি, কান্দাহার, ঘুর এলাকায় চাঁদ দেখা গেছে। এছাড়াও নাইজেরিয়া এবং মালি ও পাকিস্তানের উজিহান প্রদেশের আকাশে চাঁদ দেখা দেওয়ায় পটুয়াখালীর বদরপুরসহ কয়েকটি গ্রামে ঈদ উদযাপন করা হচ্ছে।

এদিকে বদরপুর দরবার শরীফ ছাড়াও জেলার আরও কয়েকটি এলাকায় আজ ঈদুল ফিতর অনুষ্ঠিত হচ্ছে।
আব্দুস সালাম আরিফ/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬