পাঁচবিবি সীমান্তে বিএসএফকে বিজিবির মিষ্টি উপহার
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবির চেচড়া সীমান্তে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিজিবি ও বিএসএফের সদস্যরা।
মঙ্গলবার (৩ মে) দুপুরে সীমান্তের ২৮১ মেইন পিলারের শূন্যরেখায় ২০ বিজিবির হাটখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার মোজ্জামেল হক বিএসএফকে মিষ্টি উপহার দেন।
গয়েশপুর ও চকগোপাল ক্যাম্পের কমান্ডার এন পি প্রধান ও সারাবজিৎ সিংকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়।
হাটখোলা বিজিবির ক্যাম্প কমান্ডার মোজ্জামেল হক বলেন, সীমান্তে দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দুদেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে আমরা পরস্পর মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় ঈদুল ফিতর উপলক্ষে বিএসএফ সদস্যদের মিষ্টি উপহার দেওয়া হয়েছে।
রাশেদুজ্জামান/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুই ট্রলার জব্দ, ৩ জনের কারাদণ্ড
- ২ পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীর নির্দেশ
- ৩ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ৪ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৫ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের