বগুড়ায় ইউনিয়ন আ.লীগ অফিসে আগুন
প্রতীকী ছবি
বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে অফিসে থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
গোকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোতন আহম্মেদ জানান, কে বা কারা সোমবার ভোরে চাঁদমুহা বাজারস্থ ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এটি নাশকতা না দুর্ঘটনা তা তদন্তের পর বলা যাবে।
এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাড়িবহর থামিয়ে কবরে নেমে মরদেহ দাফনে অংশ নিলেন তথ্য প্রতিমন্ত্রী
- ২ বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩ পাটুরিয়া-দৌলতদিয়ায় সাড়ে ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ
- ৪ আর কোনো দলে যুক্ত হবো না বলে পদ ছাড়লেন আওয়ামী লীগ নেতা
- ৫ কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘরে মিললো ড্রামভর্তি পেট্রোল