পুলিশের ভয়ে পুকুরে ঝাঁপ, ৪ দিন পর মরদেহ মিললো যুবকের
নারায়ণগঞ্জ বন্দরে পুলিশের ভয়ে পুকুরে ঝাঁপ দেওয়ার চারদিন পর বাবু নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ মে) দুপুরে বাগবাড়ি এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত বন্দর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রওশন ফেরদৌসকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
স্থানীয়রা জানান, হাসিনা নামের এক নারীর অভিযোগে পুলিশ বাবুকে ধরতে যায়। তার বিরুদ্ধে টাকা আদায়ের অভিযোগ ছিল হাসিনার। পরে পুলিশকে দেখে একতলা ছাদ থেকে ঝাঁপ দেন বাবু।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
তিনি আরও বলেন, যে বাড়িতে ঘটনা ঘটেছিল সেখান থেকে দুজনকে আটক করে থানায় আনা হয়েছে। নিহত যুবকের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতেও বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল
- ২ অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেলো শিশুসহ দুইজনের
- ৩ ঈদের দিনে একমাত্র বিনোদন কেন্দ্র বন্ধ, দর্শনার্থীদের ক্ষোভ
- ৪ সুবিধাবঞ্চিত ৬০০ মানুষের মুখে হাসি ফোটালো ‘জয়ফুল জার্নি’
- ৫ ঈদের দিনে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা