রাজৈরে বাসচাপায় ভ্যানচালকসহ নিহত ৩
মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কের মোল্লাকান্দি এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।
নিহতরা হলেন-উপজেলার নড়ারকান্দি গ্রামের শাজাহান শেখের ছেলে আমির শেখ (৩৫) ও একই উপজেলার দুর্গাবতী গ্রামের মজিদ তপাদারের ছেলে শান্ত তপাদার (২৩)। এছাড়া নিহত একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
বুধবার (৪ মে) রাত ৮টার দিকে রাজৈর উপজেলার সানেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জাগো নিউজকে জানান, বুধবার রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে মোল্লাকান্দি এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকসহ তিনজনের মৃত্যু হয়। দুইজনের পরিচয় জানা গেছে। অপর একজনের পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান আছে।
একে এম নাসিরুল হক/এমএএইচ/
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুরে একদিনে হাসপাতালে ভর্তি হামে আক্রান্ত ১০ শিশু
- ২ সিএনজি অটোরিকশা-লরির মুখোমুখি সংঘর্ষ, কলেজ শিক্ষকসহ নিহত দুই
- ৩ অনেক ফুয়েল স্টেশন মালিক জ্বালানি মজুতের নির্দেশনা মানছেন না
- ৪ মহাসড়কে প্রবাসীর গাড়িতে ডাকাতি, চালককে গুলি করে মালামাল লুট
- ৫ হাম উপসর্গ নিয়ে রংপুর মেডিকেলে ৫ শিশু ভর্তি, মেডিকেল টিম গঠন