মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেলো বাইসাইকেল আরোহীর
ফাইল ছবি
গোপালগঞ্জের মুকসুদপুরে মাইক্রোবাসের ধাক্কায় হুমায়ুন শেখ (৩৮) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের বাড়ি মুকসুদপুর উপজেলার দাসেরহাট গ্রামে।
বৃহস্পতিবার (৫ মে) সকাল ৭টার দিকে মুকসুদপুর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কদমপুর ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, পুরাতন মুকসুদপুর থেকে মুকসুদপুর উপজেলা সদরে যাওয়ার সময় হুমায়ুন শেখকে পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায় গোপালগঞ্জ থেকে ফরিদপুরগামী একটি মাইক্রোবাস। এতে হুমায়ুন শেখ রাস্তার পাশের গর্তে পড়ে যান ও মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি