ঘুরতে বেরিয়ে প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর
নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় ঘুরতে বের হয়ে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন দুই মোটরসাইকেল আরোহী।
বৃহস্পতিবার (৫ মে) বিকেল সাড়ে ৪টায় ঢাকা-আড়াইহাজার মহাসড়কের ব্রাহ্মন্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন লাদেন (২০) ও হৃদয় (২২)। তাদের বাড়ি নরসিংদীর সাহেপ্রতাপ এলাকায় বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ঢাকা-আড়াইহাজার মহাসড়কের ব্রাহ্মন্দি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মোটরসাইকেল আরোহী দুজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতেও বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল
- ২ অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেলো শিশুসহ দুইজনের
- ৩ ঈদের দিনে একমাত্র বিনোদন কেন্দ্র বন্ধ, দর্শনার্থীদের ক্ষোভ
- ৪ সুবিধাবঞ্চিত ৬০০ মানুষের মুখে হাসি ফোটালো ‘জয়ফুল জার্নি’
- ৫ ঈদের দিনে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা