ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়ক অবরোধ
পুলিশের হাতে শ্রমিক নির্যাতনের অভিযোগে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছে ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।
মঙ্গলবার বিকেল ৩টা থেকে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড, সত্যপীর ব্রিজ ও বিসিক এলাকায় সড়কের মাঝখানে বাস ও ট্রাক রেখে অবরোধ করা হয়েছে।
শ্রমিকরা জানায়, দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মোটর শ্রমিক সদস্য আসাদুল ইসলামসহ কয়েকজন শ্রমিককে পুলিশ মারধর করে। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা একত্রিত হয়ে সড়কে গাড়ি রেখে মহাসড়ক অবরোধ করে। 
এদিকে, সড়কে গাড়ি রেখে ব্যারিকেড দিয়ে অবস্থান নেয়ায় সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। মালবাহী শতাধিক ট্রাক ও বাস আটকা পড়েছে।
এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান শ্রমিককে মারধরের বিষয়টি অস্বীকার করলেও বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে জানান।
রবিউল এহ্সান রিপন/এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পুলিশ সদস্যদের জুয়া খেলা-নারীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য ভাইরাল, তদন্ত কমিটি
- ২ দুদিনের বৃষ্টিতে প্রাণ ফিরেছে চা বাগান-বোরো ফসলে
- ৩ সিলেটে রামদা ঠেকিয়ে ব্যবসায়ীর দুই লাখ টাকা ছিনতাই
- ৪ পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার
- ৫ অল্প সময়ের মধ্যে বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে