ব্যাটারি চার্জ দিতে গিয়ে প্রাণ গেলো অটোরিকশা চালকের
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোমেন মিয়া (২৮) নামের ব্যাটারিচালিত এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ মে) বিকেলে সনমান্দি ইউনিয়নের হরিহরদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক উপজেলার সনমান্দি ইউনিয়নের হরিহরদী গ্রামের মৃত জামাল মিয়ার ছেলে।
স্বজনরা জানান, গাড়ির ব্যাটারির চার্জ শেষ হলে বিকেলে বাসায় চার্জ দিতে যান মোমেন মিয়া। চার্জে লাগিয়ে সুইচে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্টে তিনি মাটিতে পড়ে যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা গেছেন।
রাশেদুল ইসলাম রাজু/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে ঈদের জামাত পণ্ড, নারীসহ আহত ১৩
- ২ ঈদের দিন বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে সড়কেই প্রাণ গেলো স্কুলছাত্রের
- ৩ অতিরিক্ত মূল্যে গরুর মাংস বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা
- ৪ ঈদের প্রথম দিনেই পর্যটকদের পদভারে মুখর খাগড়াছড়ির বিনোদন কেন্দ্র
- ৫ এবারও ক্যাম্পেই ঈদ রোহিঙ্গাদের, দেশে ফিরতে না পারার কষ্ট