রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে সৎকারকর্মীর মৃত্যু
ফাইল ছবি
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে দর্পণ ডোম (৩৫) নামের এক সৎকারকর্মীর মৃত্যু হয়েছে।
শনিবার (৭ মে) বিকেলে মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। দর্পণ মাসদাইর সিটি করপোরেশন শ্মশান কলোনির বিরবল ডোমের ছেলে। তিনি শ্মশানের সৎকারকর্মী ছিলেন।
স্থানীয়রা জানান, রাস্তায় পড়ে থাকা বিদ্যুৎ সংযুক্ত ওয়াইফাই ও ডিসলাইনের তারের সঙ্গে পা পেঁচিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন দর্পণ। স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মোবাশ্বির শ্রাবণ/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে ঈদের জামাত পণ্ড, নারীসহ আহত ১৩
- ২ ঈদের দিন বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে সড়কেই প্রাণ গেলো স্কুলছাত্রের
- ৩ অতিরিক্ত মূল্যে গরুর মাংস বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা
- ৪ ঈদের প্রথম দিনেই পর্যটকদের পদভারে মুখর খাগড়াছড়ির বিনোদন কেন্দ্র
- ৫ এবারও ক্যাম্পেই ঈদ রোহিঙ্গাদের, দেশে ফিরতে না পারার কষ্ট