সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্টে নাদিম সাউদ (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
রোববার (৮ মে) দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর গ্রামের কোলিয়াভিটায় এ ঘটনা ঘটে।
নিহত নাদিম সাউদ ওই গ্রামের নাসির মিয়ার ছেলে।
গ্রামবাসী জানায়, মাটি কাটতে পানি শুকানোর জন্য পুকুরে সেচ মেশিনে বিদুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে গুরুতর অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
রাশেদুল ইসলাম রাজু/এএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে ঈদের জামাত পণ্ড, নারীসহ আহত ১৩
- ২ ঈদের দিন বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে সড়কেই প্রাণ গেলো স্কুলছাত্রের
- ৩ অতিরিক্ত মূল্যে গরুর মাংস বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা
- ৪ ঈদের প্রথম দিনেই পর্যটকদের পদভারে মুখর খাগড়াছড়ির বিনোদন কেন্দ্র
- ৫ এবারও ক্যাম্পেই ঈদ রোহিঙ্গাদের, দেশে ফিরতে না পারার কষ্ট