বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ফাইল ছবি
গাইবান্ধার ফুলছড়িতে মা-বাবার সঙ্গে বেড়াতে এসে পুকুরে ডুবে ইউসুফ আলী (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৮) মে দুপুর দেড়টার দিকে উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। ইউসুফ আলী ওই গ্রামের হাসেম আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বাবা-মার সঙ্গে ঢাকায় বসবাস করে শিশু ইউসুফ আলী। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসে সে। রোববার দুপুরে ইউসুফসহ কয়েকজন শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রফিকুজ্জামান জানান, হাসপাতালে নিয়ে আসার আগে ওই শিশুর মৃত্যু হয়।
জাহিদ খন্দকার/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি