রূপগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরের পাতিতে ডুবে দুই শিশু মারা গেছে। তারা সম্পর্কে চাচাতো বোন।
রোববার (৮ মে) রাতে উপজেলার ভোলাব ইউনিয়নের গুতুলিয়া এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- নুসরাত জাহান নুর (৭) ও তাবাসুম তাজবিয়া (৪)। নুসরাত ভোলাব ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নুর মোহাম্মদের মেয়ে ও তার ভাই মোহাম্মদ আব্দুলের মেয়ে তাবাসুম। তারা গুতুলিয়া এলাকায় একই বাড়িতে থাকেন।
জানা যায়, বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পেছনে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় দুই শিশু। পরে অনেক খোঁজাখুঁজি করে পুকুর থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ থানার ভোলাব পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর মরদেহ পুকুর থেকে ওঠানো অবস্থায় দেখতে পায়। দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
মোবাশ্বির শ্রাবণ/এমকেআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে ঈদের জামাত পণ্ড, নারীসহ আহত ১৩
- ২ ঈদের দিন বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে সড়কেই প্রাণ গেলো স্কুলছাত্রের
- ৩ অতিরিক্ত মূল্যে গরুর মাংস বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা
- ৪ ঈদের প্রথম দিনেই পর্যটকদের পদভারে মুখর খাগড়াছড়ির বিনোদন কেন্দ্র
- ৫ এবারও ক্যাম্পেই ঈদ রোহিঙ্গাদের, দেশে ফিরতে না পারার কষ্ট