১৫৬ টাকা দরে ৫৪০ লিটার তেল বিক্রিতে বাধ্য করলো ভোক্তা অধিকার
যারাই তেল মজুত করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।
তিনি বলেন, জেলায় বর্তমানে ৮ হাজার ৪০০ লিটার বোতলজাত তেল মজুত আছে। নতুন দামে তেল বাজারে এসেছে। বর্তমান বাজারে তেলের সংকট নেই। যারাই তেল মজুত করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (৯ মে) দুপুরে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ কেরসিন ঘাট এলাকায় বিভিন্ন তেলের গোডাউনে অভিযান শেষে এসব কথা বলেন ভোক্তা অধিকারের এ কর্মকর্তা।

মো. সেলিমুজ্জামান বলেন, ‘আজ আমরা নিতাইগঞ্জ ও ফলপট্টি এলাকায় অভিযান পরিচালনা করেছি। দুটি প্রতিষ্ঠানে গেছি সেখানে গতকাল ১ লাখ লিটার খোলা তেল মজুত করেছে এবং আজ তারা তা বাজারে বিক্রি করছে। সরকার নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে। আজকের অভিযানে আগের দামে ৫৪০ লিটার তেল পাওয়া গেছে। আমাদের উপস্থিতিতেই ১৫৬ টাকা লিটার বিক্রি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘দিগুবাবুর বাজারে ১৬০ টাকা দরেই তেল বিক্রি হবে। আমাদের বার্তা হলো, যদি কেউ আগের দরে তেল কিনে আগের দরে বিক্রি না করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেউ যাতে তেল মজুত করে রাখতে না পারেন সেজন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। আপনাদের কাছে কোনো তথ্য থাকলে আমাদের জানাবেন। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবো।’

নিতাইগঞ্জে কেরসিন ঘাট এলাকায় ‘সেলিম স্টোর’ নামের একটি প্রতিষ্ঠানে দ্রব্যমূল্যের তালিকা ও তারিখ সঠিক না থাকায় দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে ঈদের জামাত পণ্ড, নারীসহ আহত ১৩
- ২ ঈদের দিন বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে সড়কেই প্রাণ গেলো স্কুলছাত্রের
- ৩ অতিরিক্ত মূল্যে গরুর মাংস বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা
- ৪ ঈদের প্রথম দিনেই পর্যটকদের পদভারে মুখর খাগড়াছড়ির বিনোদন কেন্দ্র
- ৫ এবারও ক্যাম্পেই ঈদ রোহিঙ্গাদের, দেশে ফিরতে না পারার কষ্ট