বান্দরবানে পুকুরে ডুবে দুইবোনের মৃত্যু
প্রতীকী ছবি
বান্দরবানের আলীকদমে পানিতে ডুবে মারুফা জান্নাত (৭) ও মাহফুজা জান্নাত (৪) নামে দুইবোনের মৃত্যু হয়েছে।
উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ড সিরাজ কারবারী পাড়ায় এ ঘটনা ঘটে। মৃতরা একই এলাকার মোহাম্মদ উল্লাহের মেয়ে।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার পর নিহতদের বড়বোন মাহমুদা জান্নাত পাশের রিংওয়েল থেকে পানি সংগ্রহ করতে যায়। বাড়িতে তাদের বাবা-মা না থাকায় ওই দুইবোন বড়বোনকে খুঁজতে পুকুর পাড়ে যায়। পরবর্তীকালে বড় বোন বাড়ি এসে তাদেরকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে রাত ১২টার দিকে পাশের পুকুর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে শনিবার ভোরে দ্বিতীয় জনের মরদেহ উদ্ধার করা হয়।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মৃত দুইবোনের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত্যু নিয়ে অভিযোগ না থাকায় মামলা করা হয়নি। পরবর্তীকালে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নয়ন চক্রবর্তী/এমআরআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাছে আম-জাম ধরলে পাঠাবেন, আমি খাবো: কৃষকদের প্রধানমন্ত্রী
- ২ সুনামগঞ্জে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উদীচীর বর্ষবরণ
- ৩ রাতের আঁধারে নারিকেল গাছের চূড়ায় তরুণ, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
- ৪ ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে মারতে বাঁশ নিয়ে তেড়ে যাওয়ার ঘটনায় মামলা
- ৫ নিহত সাত দিনমজুরের মরদেহ বাড়ি পৌঁছে দেবে জামায়াত