নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের
প্রতীকী ছবি
নড়াইলের লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মে) রাতে উপজেলার চাচই-ধানাইড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম রহিম মোল্যা (২৫)। তিনি উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই-ধানাইড় গ্রামের মো. ইকরাম মোল্যার ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নিজ ঘরে বৈদ্যুতিক লাইনের কাজ করছিলেন রহিম। এসময় অসাবধানতাবশত রহিম বিদ্যুতের তার স্পর্শ করে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রহিমের অকাল মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হাফিজুল নিলু/এমআরআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ, জামায়াত নেতার ভাই নিহত
- ২ গৃহকর্মীকে গরম পানি ঢেলে দগ্ধ করায় প্রবাসীর স্ত্রী কারাগারে
- ৩ কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, বাড়ি-ঘর ভাঙচুর
- ৪ জয়পুরহাট বাসযোগ্য-নিরাপদ জেলা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
- ৫ স্টিল কারখানায় হামলা, স্থানীয়দের প্রতিরোধে পিছু হটলো ডাকাত দল