বাউফলে ৬ হাজার লিটার তেল মজুত রাখায় জরিমানা ৫০ হাজার
পরিত্যক্ত জায়গায় পাওয়া যায় ড্রামে মজুত করা সয়াবিন তেল
পটুয়াখালীর বাউফল পৌরসভার বাজার সড়ক এলাকায় ৬ হাজার ৭০০ লিটার সয়াবিন তেল মজুত রাখায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মূল্য তালিকা না টাঙানো ও লাইসেন্স না থাকার অপরাধে আরও দুই ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (১৪ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে পরিত্যক্ত জায়গায় ড্রামে ৬ হাজার ৭০০ লিটার সয়াবিন তেল মজুত রাখার অপরাধে লোকনাথ ভান্ডারের ৫০ হাজার টাকা ও দোকানে মূল্য তালিকা না টাঙানো ও লাইসেন্স না থাকার অপরাধে গৌতম সাহার ৫ হাজার টাকা এবং একই কারণে মা কালী ভান্ডারের ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইউএনও আল-আমিন জাগো নিউজকে বলেন, ২০০৯ সালের ভোক্তাধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় এসব জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে খাদ্য সামগ্রী মজুত রেখে কৃত্রিম সংকট তৈরি করা ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আব্দুস সালাম আরিফ/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ২ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৩ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৪ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৫ উৎপাদন খরচের চেয়ে কমছে ডিমের দাম, রাজশাহীতে বন্ধ হচ্ছে ছোট খামার