খালিয়াজুরীতে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু
ফাইল ছবি
নেত্রকোনার খালিয়াজুরীতে বজ্রপাতে জাকারুল মিয়া (৩৫) নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ মে) বিকেল সাড়ে ৪টায় উপজেলার সাতগাঁও হাওরে এ ঘটনা ঘটে।
নিহত জাকারুল মিয়া আটপাড়া উপজেলার ইকরহাটিয়া গ্রামের আক্কেব আলীর ছেলে। কিছুদিন ধরে মেন্দিপুর ইউনিয়নের খলাপাড়া গ্রামে শ্বশুর আব্দুল জলিলের বাড়িতে থেকে ধান কাটার কাজ করছিলেন তিনি।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, জাকারুলসহ কয়েক শ্রমিক সাতগাঁও হাওরে ধান কাটছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
খালিয়াজুরীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসিন খন্দকার জানান, নিহতের পরিবারকে উপজেলা প্রশাসন থেকে ১৫ হাজার টাকা সহায়তা দেয়া হবে।
এইচ এম কামাল/এএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি