মারা গেলেন অগ্নিদগ্ধ গৃহবধূ লাইলি
চট্টগ্রামে অগ্নিদগ্ধ গৃহবধূ লাইলি (২৯) অবশেষে মারা গেছেন। বুধবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার সকালে নগরীর বায়েজিদ এলাকায় স্বামী ইউছুফ গায়ে কেরোসিন ঢেলে লাইলিকে হত্যার চেষ্টা করে। এসময় আগুনে লাইলির শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়।
বায়েজিদ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন লাইলির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আহতের বাবা মোহাম্মদ কফিল আমাদের কাছে একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, লাইলি আগের স্বামীকে ছেড়ে দুই মাস আগে ইউসুফ শেখকে বিয়ে করে। লাইলি বেগমের আগের ঘরে দুটি সন্তানও রয়েছে। কিন্তু বিয়ে করলেও ইউসুফ শেখের পরিবার লাইলিকে মেনে নিচ্ছিল না।
প্রায় সময়ই ইউসুফ শেখের পরিবারের সদস্যরা তাদের গালিগালাজ করে যাচ্ছিল। সর্বশেষ বুধবার হত্যার উদ্দেশ্যে ইউসুফ শেখ লাইলির গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় ইউসুফ শেখকে আটক করেছে বায়েজিদ থানা পুলিশ।
জীবন মুছা/এআরএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোট কারচুপির অভিযোগে পুনগণনার দাবি বিএনপি প্রার্থীর
- ২ ফল পাল্টে দেওয়ার অভিযোগ করে ভোট পুনগণনার দাবি খেলাফত মজলিস প্রার্থীর
- ৩ ভোট গণনায় অনিয়মসহ নানা অভিযোগ পরাজিত বিএনপি প্রার্থীর
- ৪ ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২০
- ৫ বিজয়ী হয়ে নির্বাচনি ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন বিএনপির মুজিবুর রহমান