মঠবাড়িয়ায় বাসচাপায় কলেজছাত্রের মৃত্যু
পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসচাপায় মিলন হাওলাদার (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটিতে অগ্নিসংযোগ করেছেন স্থানীয় জনতা।
বুধবার (১৮ মে) সকালে উপজেলার মাঝের পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন উপজেলার মিঠাখালী গ্রামের রুহুল আমীন হাওলাদারের ছেলে। তিনি তুষখালী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ১০টার দিকে বাড়ি থেকে কলেজে যাচ্ছিলেন মিলন হাওলাদার। উপজেলার মাঝের পুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রোহান পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বাসটিতে অগ্নিসংযোগ করেন স্থানীয় জনতা। ঘটনার পর থেকে চালক পলাতক।
বিষয়টি নিশ্চিত করে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুুরুল ইসলাম বাদল জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটির চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি