গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে আতোয়ার রহমান (৩৯) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে গাইবান্ধা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্স জানান, ১৬ বছর আগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি গ্রামের আনোয়ারা বেগমের সঙ্গে পাশ্ববর্তী গ্রামের মৃত রিয়াজুল আকন্দের ছেলে আতোয়ার রহমান বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে আনোয়ারা বেগমকে প্রায়ই নির্যাতন করতো আতোয়ার। এরই ধারবাহিকতায় ২০১৯ সালের ৬ জানুয়ারি রাতে আনোয়ারা বেগমের মাথায় লোহার রড দিয়ে আঘাত গুরুত্বর জখম করে আতোয়ার। পরে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর বাড়ির উঠানে মরদেহ ফেলে রাখে।
পরদিন ৭ জানুয়ারি আনোয়ারা বেগমের ভাই মাহির উদ্দিন ভগ্নিপতি আতোয়ার রহমানকে আসামি করে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আতোয়ার রহমানের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।
জহিদ খন্দকার/এএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে শ্রমিক নিহত
- ২ পাগলা মসজিদে সাংবাদিক পেটানো সেই কৃষকদল নেতা বহিষ্কার
- ৩ লুটপাট আগে যা হয়েছে, ভবিষ্যতে আর হবে না: পরিবেশমন্ত্রী
- ৪ বাংলাদেশের সব জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে সংসদ: চিফ হুইপ
- ৫ এসিল্যান্ডের ধাওয়ায় ট্রাক্টর উল্টে ধানক্ষেতে, অল্পের জন্য প্রাণ রক্ষা