সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ২
ফাইল ছবি
সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ মে) দুপুরে উপজেলার জামতৈল রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার কাজীপুরা গ্রামের মৃত আয়নাল হক মুন্সির ছেলে আব্দুল মান্নান ও তার নাতি জুনায়েদ হোসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কামারখন্দ উপজেলার দশসিকা গ্রামে এক আত্মীয়ের কুলখানিতে যাওয়ার জন্য নাতি জুনায়েদকে নিয়ে বাড়ি থেকে বের হন বৃদ্ধ আব্দুল মান্নান। তারা ওভারব্রিজ ব্যবহার না করে জামতৈল রেলওয়ে স্টেশন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে তাদের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছেন।
এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু