নরসিংদীতে ঘরে মিললো মা ও দুই সন্তানের মরদেহ
নরসিংদী
নরসিংদীতে মা ও দুই সন্তানকে হত্যা করা হয়েছে। রোববার (২২ মে) সকালে বেলাবোতে নিজবাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- রহিমা বেগম (৩৫), তার ছেলে রাকিব (১৩) ও মেয়ে রাকিবা (৬)। এদের মধ্যে দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে। আর মাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তারা বেলাবো উপজেলার পাটুলি ইউনিয়নের শেখবাড়ি এলাকায় থাকতেন।
পুলিশ বলছে, নিহত রহিমার স্বামী পেশায় একজন রঙ মিস্ত্রি। কাজের সুবাদে শনিবার গাজীপুরে যান তিনি। সকালে বাড়ি এসে দেখেন স্ত্রী ও দুই সন্তানের মরদেহ পড়ে আছে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, ঠিক কী কারণে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তা এখনো পরিষ্কার নয়। তবে আমরা তদন্ত শুরু করেছি।
সঞ্জিত সাহা/জেডএইচ/
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাছে আম-জাম ধরলে পাঠাবেন, আমি খাবো: কৃষকদের প্রধানমন্ত্রী
- ২ সুনামগঞ্জে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উদীচীর বর্ষবরণ
- ৩ রাতের আঁধারে নারিকেল গাছের চূড়ায় তরুণ, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
- ৪ ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে মারতে বাঁশ নিয়ে তেড়ে যাওয়ার ঘটনায় মামলা
- ৫ নিহত সাত দিনমজুরের মরদেহ বাড়ি পৌঁছে দেবে জামায়াত