গাইবান্ধায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু
গাইবান্ধার পলাশবাড়ীতে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় হিরা খাতুন (৫) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার (২২ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের বটেরতল মোস্তফাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
হিরা খাতুন বেতকাপা ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের ইউছুফ আলীর মেয়ে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা এ তথ্য জানিয়েছেন।
পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, পাঁচ বছর বয়সী হিরা সন্ধ্যার দিকে বাড়ির পাশের রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
জাহিদ খন্দকার/এএএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে শ্রমিক নিহত
- ২ পাগলা মসজিদে সাংবাদিক পেটানো সেই কৃষকদল নেতা বহিষ্কার
- ৩ লুটপাট আগে যা হয়েছে, ভবিষ্যতে আর হবে না: পরিবেশমন্ত্রী
- ৪ বাংলাদেশের সব জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে সংসদ: চিফ হুইপ
- ৫ এসিল্যান্ডের ধাওয়ায় ট্রাক্টর উল্টে ধানক্ষেতে, অল্পের জন্য প্রাণ রক্ষা