পচা মাংস বিক্রি, বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা
পটুয়াখালীর কলাপাড়ায় পচা গরুর মাংস বিক্রির দায়ে মো. বেল্লাল মুন্সি (৩২) নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) বেলা ১১টার দিকে পৌর শহরের নাচনাপাড়া চৌরাস্তা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু বক্কর সিদ্দিকী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।

একইসময় কুয়াকাটা মহাসড়কের শেখ কামাল সেতুর ওপর যাত্রীবাহী বাস এবং অটোরিকশা পার্কিং করে যাত্রী ওঠানামা করার দায়ে আটজন চালককে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবু বক্কর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুধু পচা মাংসই নয়, অস্বাস্থ্যকর কোনো প্রকার খাদ্যদ্রব্য বিক্রি করা যাবে না। আমরা সার্বক্ষণিক মাঠে রয়েছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
আসাদুজ্জামান মিরাজ/এমআরআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কারাভোগ শেষে দর্শনা সীমান্ত দিয়ে ফেরত গেলেন ভারতীয় নারী
- ২ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ৩ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৪ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৫ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী