পাগলের ভয়ে পালাতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
নওগাঁর রানীনগরে পাগলের ভয়ে দৌড়ে পালাতে গিয়ে পানিতে ডুবে রুমি আক্তার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ মে) দুপুরে উপজেলার মিরাট ইউনিয়নের নয়া হরিশপুর বিল এলাকায় এ ঘটনা ঘটে।
শিশু রুমি আক্তার ওই গ্রামের রবিউল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, নয়া হরিশপুর গ্রামের মাঠে রুমি আক্তারসহ কয়েকজন বাদাম কুড়াতে যাচ্ছিলো। এ সময় রাস্তায় এক পাগলের পাগলামি দেখে ভয়ে সবাই দৌড় দেয়। দৌড়াতে গিয়ে শিশু রুমি উল্টে রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়। তার সঙ্গে থাকা অন্যরা পরিবারের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। তিনি মৃত ঘোষণা করেন।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আব্বাস আলী/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু