রামপালে নদীতে নিখোঁজ অপর শিশুরও মরদেহ উদ্ধার
ফাইল ছবি
বাগেরহাটের রামপালের দাউদখালী নদীতে পড়ে নিখোঁজ অপর শিশুর মরদেহও উদ্ধার হয়েছে। নিখোঁজের ৩২ ঘণ্টা পর দাউদখালী নদীর সিকি এলাকা থেকে সোমবার (৩০ মে) রাত ১২টায় ভাসমান অবস্থায় শিশু জান্নাতের মরদেহ উদ্ধার করে অভিযানকারীরা।
এর আগে দাউদখালী নদীর সিকি এলাকার একটি জালে আটকে থাকা অবস্থায় শিশু আহাদের মরদেহ উদ্ধার করা হয়। শিশু দুটি রোববার সন্ধ্যায় নদীতে পড়ে নিখোঁজ হয়।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুউদ্দীন জানান, উপজেলার ফয়লাহাট আবাসন প্রকল্পের বাসিন্দা মো. ওমর শেখের ছেলে আহাদ শেখ (৮) ও বেল্লাল হোসেনের মেয়ে জান্নাত (৫) রোববার সন্ধ্যায় পার্শ্ববর্তী দাউদখালী নদীতে পড়ে নিখোঁজ হয়। এরপর থেকেই তাদের সন্ধানে থানা পুলিশ, নৌপুলিশ, কোস্ট গার্ড, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে।
ঘটনার রাতে অভিযান নিষ্ফল হলেও পরের দিন সোমবার সন্ধ্যা ৬টার দিকে শিশু আহাদের আর রাত ১২টার দিকে জান্নাতের মরদেহ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, খেলা করতে গিয়ে অসতর্ক অবস্থায় প্রথমে একজন পড়ে যায়। তাকে ওঠানোর চেষ্টা করলে অপরজনও নদীতে পড়ে নিখোঁজ হয়। একসঙ্গে একই আশ্রয়ণ প্রকল্পের দুই শিশুর নদীতে পড়ে মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের মাতম চলছে।
এফএ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ লক্ষ্মীপুরে কৃষকদল নেতার চুরির ভিডিও ভাইরাল
- ২ পটুয়াখালীতে মারধরে সবজি বিক্রেতার মৃত্যু: সেই যুবদল নেতা বহিষ্কার
- ৩ চুয়াডাঙ্গায় পোশাকের দামের গরমিল, দুই দোকান মালিককে জরিমানা
- ৪ মেয়েকে নিয়ে বাটার শো-রুমে ঢুকতেই শ্রমিক নেতাকে গুলি করে সন্ত্রাসীরা
- ৫ মুন্সিগঞ্জে গণপিটুনিতে জোড়া খুনের ঘটনায় মামলা, গ্রেফতার ৫