ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো চাচার
ফাইল ছবি
ভাতিজিকে নিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মিঠু মিয়া (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। আহত অবস্থায় তার ভাতিজিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (২ জুন) সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ-তারাপুর সড়কের গংগার হাট (মাস্টার পাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিঠু রংপুরের পীরগাছা উপজেলার নিজপাড়া স্বজনতারা গ্রামের আ. ছাত্তার মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় মিঠু তার সাত বছর বয়সের এক ভাতিজিকে নিয়ে বাইক চালিয়ে সুন্দরগঞ্জ-তারাপুল সড়কের চৈতন্য বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে গংগার হাট এলাকায় তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি সুপারির গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মিঠু মারা যান। তার ভাতিজিকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখার মোকাদ্দেম সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
জাহিদ খন্দকার/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে শ্রমিক নিহত
- ২ পাগলা মসজিদে সাংবাদিক পেটানো সেই কৃষকদল নেতা বহিষ্কার
- ৩ লুটপাট আগে যা হয়েছে, ভবিষ্যতে আর হবে না: পরিবেশমন্ত্রী
- ৪ বাংলাদেশের সব জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে সংসদ: চিফ হুইপ
- ৫ এসিল্যান্ডের ধাওয়ায় ট্রাক্টর উল্টে ধানক্ষেতে, অল্পের জন্য প্রাণ রক্ষা